মিরপুরে দুটি ককটেলসহ আওয়ামী লীগ কর্মী আটক

 রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশন থেকে আজ বৃহস্পতিবার দুটি ককটেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম নাঈম (২২)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে।




কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১৪ নম্বর থেকে নাঈমকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুটি ককটেল জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা মামুন বলেন, নাঈম আওয়ামী লীগের কর্মী। তিনি নাশকতা ঘটাতে ককটেল বহন করছিলেন। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে।

বিস্তারিত ভিডিও> LIVE

আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গত তিন দিনে সারা দেশে অন্তত ১৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১৬টি ঘটনা ঘটেছে ঢাকা ও আশপাশের এলাকায় (সাভার ও গাজীপুর)। বাসে আগুনের ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একজনের মৃত্যুও হয়েছে। গতকাল রাতে ও আজ সকালেও বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাসে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত তিন দিনে ঢাকায় অন্তত ২২টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Post a Comment

Previous Post Next Post