রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা তাঁদের বিয়ের খবর নিশ্চিত করার পর থেকেই ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—বিয়ের দিন রাশমিকা কোন রঙের পোশাক পরবেন? ‘ভিরোশ’-এর বিয়ে মানেই তো একটু আলাদা কিছু। আর রাশমিকা এমন একজন অভিনেত্রী, যিনি এরই মধ্যে পেশাগত কারণে ক্যামেরার সামনে একাধিক ব্রাইডাল লুকে হাজির হয়েছেন। কখনো তাঁকে দেখা গেছে সফট প্যাস্টেল, কখনো আগুনে লাল, কখনো মেটালিক গ্ল্যাম, আবার কখনো ক্লাসিক সিল্কে। চলুন, তাঁর সেরা লুকগুলো দেখে একটা ভবিষ্যদ্বাণী করা যাক—কেমন হতে পারে রাশমিকার বিয়ের লুক, আর কোন রংটাই–বা তিনি বেছে নেবেন।
ওম্ব্রে ডিপ ইয়েলো সিল্ক শাড়িতে রাশমিকাকে দেখে বোঝা যায়, এই রঙের জন্য ভারী মেকআপের দরকার নেই। এক জোড়া ঝুমকা আর সেই চেনা হাসিই যথেষ্ট। হলুদ সাজে তাঁকে এখানে দেখাচ্ছে একদম প্রাণবন্ত।
সিকুইন কাজের ব্লাউজের ওপর নরম, ফ্লোয়ি স্যাটিন শাড়ি—এই লুকে রাশমিকা যেন উপন্যাসের কোনো চরিত্র। প্রেমময়, কোমল আর স্বপ্নিল—ডাস্টি রোজ রঙে এমন এক রোমান্টিক ব্রাইডাল লুক যে কারও মন কেড়ে নিতে পারে।
কালো-সোনালি ভারী কাজের অনারকলিতে রাশমিকার লুক এক কথায় রাজকীয়। বিশেষ করে ইয়ার কাফটি যেন পুরো লুকের হাইলাইট। বিয়ের দিন রাশমিকা যদি সাহসী কোনো লুক বেছে নেন, তাহলে এই কম্বিনেশন হতে পারে চমকপ্রদ।
রানি গোলাপি সালোয়ার কামিজ আর স্ক্যালপড শিয়ার ওড়নায় রাশমিকা এখানে এলিগ্যান্ট। বেশি এক্সপেরিমেন্ট না করেও আলাদা করে নজরে পড়ার মতো একটি রং এটি। বিয়েতে রানি গোলাপি বেছে নিলে রাশমিকা নিঃসন্দেহে নজরকাড়া হবেন
Post a Comment