বিয়ের গুঞ্জন নিয়ে মৌসুমীর ক্ষোভ, ‘মিথ্যাকে রংচং মিশিয়ে ছড়ানো হচ্ছে’

 


মুক্তির কথা শোনা যাচ্ছে চিত্রনায়িকা 
মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র। প্রেক্ষাগৃহ কিংবা ওটিটি প্ল্যাটফর্ম নয়, এটি মুক্তি দেওয়া হবে ইউটিউবে। তবে মৌসুমী জানালেন ভিন্ন কথা। এদিকে যুক্তরাষ্ট্রে আরেকটি নাটকের শুটিংও করছেন তিনি। মাঝে একজন অভিনয়শিল্পীকে নিয়ে তাঁর বিয়ের গুঞ্জনও ছড়িয়েছে। আড়াই বছর ধরে দেশের বাইরে থাকা নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা সাম্প্রতিক সব ইস্যু নিয়ে নিউইয়র্কের বাসা থেকে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের



মৌসুমী : ফিরে তো আসতাম আরও আগে। আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু আম্মার কারণে এখন আসতে পারছি না। আম্মা অনেক দিন ধরে অসুস্থ, তাঁর দেখাশোনার বিষয়টা আছে।

মৌসুমী : নিজের নিয়মিত কাজের পাশাপাশি আম্মার দেখাশোনার বিষয়টা তো অবশ্যই আছে। আম্মার বয়স হয়েছে, তিনি এখন আর একা চলতে পারেন না। তাঁর সহযোগিতার দরকার হয়। দেখা গেল, একদিন নিজে নিজে হাঁটতে পারছেন, পরদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। এই হচ্ছে এখন আমার অবস্থা। কিছুদিন আগেও আম্মার সব চেকআপ করা হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। ডিমেনশিয়া আছে একটু, এটাও বয়সের কারণে। এর বাইরে অন্য কোনো জটিল সমস্যা নেই। একটা সময় তো আম্মাকে সময় দিতে পারিনি, এখন দিচ্ছি। চোখের সামনে আম্মাকে শিশুর মতো হয়ে যেতে দেখছি। এই সময়টায় আম্মার পাশে থাকতে পারছি, এটাই অনেক বেশি আনন্দের ও ভালো লাগার।

এটি প্রেক্ষাগৃহ কিংবা ওটিটি প্ল্যাটফর্ম নয়, ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে?

মৌসুমী : এ বিষয়ে রিসেন্ট কোনো আলাপ আমার জানা নেই। তবে কিছুদিন আগে পরিচালক আমাকে জানিয়েছিলেন, মুক্তির পরিকল্পনা করছে, কোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে শুরুতে যাবে। এরপর টেলিভিশনে দেখানো হবে। চিন্তাভাবনা সে রকমই। অর্ধাঙ্গিনী ছবিটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য বানানো হয়েছে। প্রথমে ভেবেছিল, সিনেমা হলে মুক্তি দেবে। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এটা জানি। এই ছবির পুরো শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে। তীব্র শীতে কষ্ট করে শুটিং করতে হয়েছে সবার। মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাড়ি পরে আট ঘণ্টা পাহাড়ের ওপর প্রচণ্ড বাতাসে শুটিং করেছি!

Post a Comment

Previous Post Next Post